কুড়িগ্রামে ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা: কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা

কুড়িগ্রাম জেলায় আজ রাত সাড়ে ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জেলার অধিকাংশ এলাকা এই দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। এতে নিচু এলাকা জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।


জানা গেছে, নেপাল ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ অঞ্চলে গভীর সঞ্চারণশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়েছে। এসব মেঘ উত্তর-পশ্চিম দিক থেকে কুড়িগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ রাত থেকেই জেলার সব উপজেলায় কয়েক দফায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।


একই সঙ্গে রংপুর বিভাগ-এর অন্যান্য জেলাগুলোর উপর দিয়েও অনুরূপ আবহাওয়া পরিস্থিতি বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আপডেট: রাত ১০:০২ মিনিট

Share With