কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার আওতাধীন অফিসসমূহে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি ক্যাটাগরিতে মোট ১৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগসংক্রান্ত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, ফি ও অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *