কুড়িগ্রাম থেকে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী পিতাকে খুঁজে পেতে আকুতি ডাক্তার ছেলের

কুড়িগ্রাম সদর উপজেলার দালাল পাড়া, পাটেশ্বরী বাজার এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (বয়স আনুমানিক ৬৫) গত ১০ জুলাই সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। গায়ে ছিল সাদা চেক শার্ট ও লুঙ্গি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী এবং কথা বলতে কিছুটা অসুবিধা হয়।

স্থানীয়দের ধারণা, তিনি কুড়িগ্রাম থেকে ট্রেনে করে রংপুরে নাতিকে (ডা. আনিসুর রহমানের ৫ মাস বয়সী সন্তান) দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত এক মাসে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, পোস্টারিং, লিফলেট বিতরণ এবং সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খোঁজাখুঁজি চলমান রয়েছে।

নিখোঁজের ছেলে ডা. মো. আনিসুর রহমান বলেন, “জানিনা বাবা এখন কী অবস্থায় আছেন। হে আল্লাহ, তোমার রহমতের চাদরে বাবাকে আবৃত করে রাখো এবং দ্রুত সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দাও।”

যে কেউ তার সন্ধান দিলে নগদ এক লক্ষ টাকা বা ওমরাহ হজের ব্যবস্থা পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবারের সদস্যরা।

যোগাযোগ:

ডা. মো. আনিসুর রহমান (ছেলে)
এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ)
মেডিকেল অফিসার, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল, রংপুর
মোবা: 01783435988

আলহাজ্ব মো. রিয়াজুল হক (ভাই)
সাবেক প্রধান শিক্ষক, মধ্যকুমরপুর হাইস্কুল
মোবা: 01751301431

Share With