কুড়িগ্রাম সরকারি কলেজে বাঁধনের সাংগঠনিক ও কোষাধ্যক্ষ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের উদ্যোগে “সাংগঠনিক ও কোষাধ্যক্ষ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) কলেজের ইতিহাস বিভাগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট।

কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের বিকাশ, কার্যক্রম পরিচালনা, কোষাধ্যক্ষের দায়িত্ব এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে করণীয় নিয়ে মতামত দেন।

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

কর্মশালার সফল আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, কর্মশালাটি বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এবং কুড়িগ্রাম সরকারি কলেজ বাঁধন ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

Share With