বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়।নবগঠিত কমিটির সভাপতি মো. শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতারা অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎকালে কলেজ অধ্যক্ষ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গঠনমূলক ও দায়িত্বশীল ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানান।
তিনি বলেন, কলেজের শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় ছাত্রদলের নবনির্বাচিত নেতারা কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে গঠনমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির কার্যক্রমের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।