কুড়িগ্রাম হিন্দু মহাজোটের সভাপতি স্বপন কুমার ও সাধারন সম্পাদক কমল কৃষ্ণ

বাংলাদেশ হিন্দু মহাজোটের কুড়িগ্রাম জেলা শাখার ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শ্রী স্বপন কুমার সরকারকে সভাপতি এবং শ্রী কমল কৃষ্ণ পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার মধ্য দিয়ে জেলার সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎

‎নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী জীবন কৃষ্ণ রায়। সহ-সভাপতি পদে রয়েছেন শ্রী তপন রায়, শ্রী বাদল চন্দ্র রায়, শ্রী নয়ন কুমার রায়, শ্রী অমল চন্দ্র রায়, শ্রী গৌতম রাজবংশী ও শ্রী রনবীর কুমার রায়।

‎

‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী দুলাল চন্দ্র, শ্রী সুমন রায় ও শ্রী উজ্জল চন্দ্র সরকার। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শ্রী বিশ্বনাথ বর্মন হারুনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী হেমন্ত মহয় ও শ্রী দয়াল চন্দ্র দাস।

‎

‎কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে শ্রী প্রদ্বীপ চন্দ্র মন্ডল এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শ্রী অবুল চন্দ্র রায় দায়িত্ব পেয়েছেন। সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে শ্রী বিজয় কুমার সরকারকে।

‎

‎এছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী কাজল চন্দ্র সেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী সতীশ চন্দ্র রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী প্রশান্ত কুমার সেন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে শ্রী চন্দন রায়ের নাম উল্লেখ করা হয়েছে।

‎

‎কমিটির সদস্য হিসেবে রয়েছেন শ্রী দীনেশ চন্দ্র বর্মন, শ্রী রতন চন্দ্র, শ্রী মানিক চন্দ্র পাল, শ্রী ললিত সরকার, শ্রী বাদল চন্দ্র বর্মন, শ্রী কমল চন্দ্র সেন, শ্রী নারু গোপাল রায়, শ্রী রমেন্দ্র নাথ চক্রবর্তী মানিক, শ্রী অর্জুন চন্দ্র রায়, শ্রী আকাশ রাজবংশী, শ্রী সুমন দাস, শ্রী সুব্রত কর্মকার শুভ, শ্রী নিলাম্বর ভূষণ ও শ্রী গৌরাঙ্গ রায়।

‎

‎নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *