কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলী’কে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।‎‎

শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, ‎ওমর ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক নাগেশ্বরী পৌর বিএন পি,শহিদুল ইসলাম সরকার ও‎যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী উপজেলা বিএন পি‎একেএম আশরাফুল ইসলাম আপেলসহ অনান্যরা।‎‎

বক্তব্যে ডাঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

Share With