গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়কের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু রায়হান জাকারিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লাভলু ইসলাম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহিদ হাসান আকাশ।

নন্দিত কথাসাহিত্যিক ও কবি সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রাম—যে জনপদ ফকির-সন্ন্যাসী আন্দোলন, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ নানা ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিধন্য—সেই জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি কলেজ। ১৯৬১ সাল থেকে এই কলেজ জ্ঞানের আলো ছড়িয়ে আসছে এবং ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটি।


মহান মুক্তিযুদ্ধে কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক শহীদ আবদুল ওয়াহাব তালুকদারের আত্মত্যাগ কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাসকে আরও গৌরবোজ্জ্বল করেছে। এমন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে গড়ে ওঠা গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দীর্ঘদিন ধরে পরিবেশ সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়িত্ববোধ জাগ্রতকরণ এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

নবগঠিত কমিটির মাধ্যমে আগামীতেও পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে গ্রীন ভয়েস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও সবুজ বন্ধুদের প্রতি জানানো হয়েছে সবুজাভ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

Share With