কুড়িগ্রামে জীবিকার তাগিদে বের হয়ে বজ্রপাতে প্রাণ গেল রিকশাচালকের

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বজ্রপাতে হাবিজুর রহমান (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত হাবিজুর রহমান রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি রিকশা নিয়ে কাজে বের হন। বৃষ্টির মধ্যে চলাচলের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, হাবিজুর রহমানের উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদাউস এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।

Share With