চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, পৃথক চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙন থেকে উপজেলা রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশালপাড়া নদীভাঙন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা দ্রুত নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং পৃথক চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

সভাপতির বক্তব্যে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর ৪২টি স্থানে ভাঙন চলছে। গত ১০ বছরে প্রায় দুই লাখ মানুষ বসতভিটা হারিয়েছেন। তিনি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর পুনর্বাসনের আহ্বান জানান।

Share With