চিলমারীতে সকালে নিখোঁজ, রাতে শিশুর মরদেহ উদ্ধার; চোখ উপড়ে নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাচাবান্দার সাহাপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোক, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে আয়শা খাতুন (২) নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে আশপাশের এলাকায় খুঁজতে শুরু করেন। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাতের দিকে বাড়ির কাছাকাছি একটি স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, মরদেহে নির্মম নির্যাতনের চিহ্ন ছিল। তাদের দাবি অনুযায়ী, শিশুটির একটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা।

Share With