জকসুতে নির্বাহী সদস্য পদে লড়বেন কুড়িগ্রামের শের আলী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার শিক্ষার্থী মো. শের আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর শের আলী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এবার প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। বহু আন্দোলন–সংগ্রামের ফসল এই নির্বাচন। এটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকারের ক্ষেত্রে প্রায়ই পিছিয়ে থাকে। আমি চাই প্রতিটি শিক্ষার্থী তার ন্যায্য অধিকারটি পাবে। অতীতের মতোই ভবিষ্যতেও এ বিষয়ে আমি বলিষ্ঠ কণ্ঠস্বর থাকব।”

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ এবং সেদিনই ভোট গণনা অনুষ্ঠিত হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

Share With