জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাদ আছর কুড়িগ্রাম সরকারি কলেজ মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করে কুড়িগ্রাম জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল, মজিদা কলেজ ছাত্রদল, পলিটেকনিক ছাত্রদল ও আলিয়া মাদ্রাসা ছাত্রদল।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।