জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আশিকের পরিবারের পাশে কুড়িগ্রাম জেলা ছাত্রদল

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শহীদ আশিকের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহীদ আশিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে শহীদ আশিকের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে শহীদ আশিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শহীদ আশিককে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করা হয়।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Share With