দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতকরণে কুড়িগ্রামে বিভাগীয় অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামে দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে মাল্টি-স্টেকহোল্ডারদের অংশগ্রহণে বিভাগীয় পরামর্শমূলক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ অক্টোবর) কুড়িগ্রামের অভিনন্দন কনভেনশন সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা হেকস্ সারাদিনব্যাপী এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর।সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন।

এসময় বক্তব্য রাখেন হেকস্ বাংলাদেশ কান্ট্রি অফিসের পার্টনারশিপ ম্যানেজার সাইবুন নেসা, টেকনিক্যাল অফিসার পাপন সরকার, মহিদেবের পরিচালক শ্যামল সরদার এবং জীবিকার পরিচালক মানিক চৌধুরীসহ আরও অনেকে।

রংপুর বিভাগের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শেষাংশে মানিক চৌধুরীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা অ্যাডভোকেসি ফোরাম গঠন করা হয়।

Share With