দুপুর থেকে নিখোঁজ, সন্ধ্যায় ডোবা থেকে ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কুমারপুর মাঝিপাড়া এলাকায় দুপুর থেকে নিখোঁজ থাকার পর বিথী রায় (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বিথী রায় ওই এলাকার অমল চন্দ্রের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বিথী নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে স্থানীয়রা একটি ডোবার মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Share With