দুর্গম চরাঞ্চলে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সফর

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা গ্রাম পরিদর্শনে আজ আকস্মিকভাবে পৌঁছান নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন, কৃষি উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় সমস্যা–সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ উপস্থিত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। কর্মকর্তাগণ এলাকাবাসীর সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

মানুষের প্রত্যাশা—এই পরিদর্শনের মাধ্যমে উত্তর ধলডাঙ্গা ও আশপাশের চরাঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Share With