পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় দারুন নাজাত মাদ্রাসায় নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. মো. সাইদুর ইসলাম, সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, দপ্তর সম্পাদক মো. শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. অন্তর মাহমুদসহ সংগঠনের সদস্য সাব্বির আহমেদ, মহিব, হান্নানসহ প্রমূখ।
বক্তারা বলেন, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে”—কে ধারণ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুদ খন্দকার। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।