নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি উপজেলা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল ও সদস্য সচিব আজিজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক কিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, আব্দুল আজিজ বাদল, পৌর যুবদলের সাবেক সভাপতি এস এম ফারুক হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুমন কাইয়ুম, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ ও হেলাল; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব আল-আমিন হক রবি, যুগ্ম আহ্বায়ক সেকেন্দার বাদশা এবং পৌর কৃষক দলের সদস্য সচিব আদম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে যোগ দেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

Share With