নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জননেতা আলহাজ হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত শুরা অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। অধিবেশনে শাখার ৮৪ জন শুরা সদস্য অংশ নেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ডাঃ আব্দুর রব মাস্টার। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম।

অধিবেশনে শাখার সাংগঠনিক কার্যক্রমের মানোন্নয়ন এবং দাপ্তরিক বিশেষ দায়িত্বপ্রাপ্ত শুরা সদস্যদের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

অধিবেশন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের জন্য নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হিসেবে আলহাজ হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, জেলা সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ হাফেজ আব্দুল মমিন জেহাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি কে এম এম আবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share With