কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) আলহাজ হারিসুল বারী রনির নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, এম এম রিয়াজুল ইসলাম রুহীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নাগেশ্বরী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসি এনামুল হক প্রধানের সঙ্গে নেতৃবৃন্দের বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে রাজনৈতিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত ওসি এনামুল হক প্রধানও নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ন্যায় ও ইনসাফের সঙ্গে পরিচালনার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।