পাবিপ্রবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এ অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) সংগঠনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আয়েশা রহমান সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী হান্নান শাহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি হিসেবে প্রিয়ম সরকার (ইংরেজি), জয় রায় নায়েক (সমাজকর্ম) ও আত্রাম আহমেদ আঙ্গুর (গণিত);
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ রানা (সমাজকর্ম), সাইফুল হাদী (সিভিল ইঞ্জিনিয়ারিং) ও জাকারিয়া হোসেন (সিএসই);
সাংগঠনিক সম্পাদক হিসেবে খাদেমুল ইসলাম অনিক (ভূগোল ও পরিবেশ);
সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার আশা (ইতিহাস);
প্রচার সম্পাদক রাকিউল্লাহ সরকার (সিএসই) এবং উপ-প্রচার সম্পাদক সামিউল চৌধুরী (ইতিহাস) দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আয়েশা রহমান ও সাধারণ সম্পাদক হান্নান শাহ্ এক যৌথ বার্তায় জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে সমিতি সবসময় কাজ করবে। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।

কমিটি ঘোষণার পর পাবিপ্রবিতে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীরা নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share With