ফুলবাড়িতে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

এ সময় উপজেলার দোকানদারসহ সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন, রেড জুলাই ফুলবাড়ি উপজেলা শাখার সদস্য সচিব স্বাধীন সরকার, আহত জুলাই যোদ্ধা হাসান, জুলাই যোদ্ধা সোরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রচারণা শেষে সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন,“গণভোট আমাদের জুলাই আন্দোলন ও জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিটি এলাকায় গণভোটকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

এ সময় সদস্য সচিব স্বাধীন সরকার বলেন,“আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। সামনে আরও ব্যাপক প্রচারণার মাধ্যমে গণভোটকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবো।”

Share With