কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বালারহাট বাজারগামী সড়কে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাক খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সাংবাদিক অলিউর রহমান নয়নের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে খাদে পড়ে যায়। তবে ঘটনাস্থলে অটোরিকশার চালক, ট্রাকচালক ও অটোরিকশায় থাকা চারজন যাত্রী প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ চালান। তারা জানান, সামান্য ভুলেই বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে ভাগ্যক্রমে সবাই অক্ষত রয়েছেন।