অনিবার্য কারণবশত ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব পরিবর্তন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের (কেন্দ্র কোড-৬৬৬) ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) পরিবর্তন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনিবার্য কারণবশত ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ওয়াদুদের পরিবর্তে কলেজটির উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান সরকারকে উক্ত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, আদেশটি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক, কুড়িগ্রাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share With