ফুলবাড়ীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শাফিয়া বেগম (৪৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাফিয়া বেগম উপজেলার বিলুপ্ত দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি বাড়ির সবার অগোচরে বের হয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় পোঁয়া কিলোমিটার দূরে ধোঁপার কুরা বিলের পাশে তাঁর জুতা পাওয়া যায়।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বিল থেকে শাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

Share With