ফেসবুক পেজের মনিটাইজেশন পেলেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাই

কুড়িগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম-এর ফেসবুক পেজ “তাজু ভাই ২.০” মনিটাইজেশন সুবিধা পেয়েছে। ফেসবুকের নির্ধারিত শর্ত পূরণের পর পেজটি এখন থেকে আয়ের আওতায় এসেছে বলে জানা গেছে।

মনিটাইজেশন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাইজুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, আমার পেজে মনিটাইজেশন চালু হয়েছে। সবাই পাশে ছিল বলেই এটা সম্ভব হয়েছে।”

তাইজুল ইসলাম তাঁর সহজ-সরল গ্রামীণ উপস্থাপন ও বিনোদনমূলক ভিডিও কনটেন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁর ভিডিওগুলো অল্প সময়েই ভাইরাল হয়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

মনিটাইজেশন চালুর ফলে এখন থেকে তাঁর ফেসবুক কনটেন্ট থেকে আয়ের সুযোগ তৈরি হলো।

Share With