বজ্রপাতে কুড়িগ্রামের অর্ধশতাধিক মিটার পুড়ে গেছে

কুড়িগ্রামে বজ্রপাতে বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মিটার পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ জুন) সকালে বজ্রপাতে এ ঘটনা ঘটে। এসময় পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জেলা খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক বাদশা, স্কুল শিক্ষক তৌহিদ ইসলাম, কসমেটিক ব্যবসায়ী আখতার হোসেন বাবু, ফল ব্যবসায়ী আব্দুস সামাদসহ অর্ধশতাধিক বাড়ির মিটার পুড়ে যায়।

ভুক্তভোগী বাদশা বলেন, ‘সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। তারপরই বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর জানতে পারি, মিটার পুড়ে গেছে।’

এ বিষয়ে নেসকোর উপ-প্রকৌশলী বকুল মিয়া বলেন, ‘বজ্রপাতে বেশ কিছু জায়গায় মিটার পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া মিটার পুনরায় প্রতিস্থাপনের কাজ চলছে।’

Share With