ভারতে আটক কুড়িগ্রামের যুবক, পরিবারের সন্ধানে পুলিশের আহ্বান

ভারতের অরুণাচল প্রদেশের আনিনি থানায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক অবস্থায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, ব্যক্তি তার নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যক্তির নাম আশাদুল হাবিব (জীবন), বাবার নাম ফজলুর রহমান (কিরণ)। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে চিনতে পারেন বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, তারা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে— +৯১-৭৬৬৩০৭৮৭৩৯ ও + ৯১-৭০৯৯৯১৪১৬১।

স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ জনসাধারণের সহায়তা কামনা করছেন।

Share With