ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের নগদ অর্থ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা, আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

তারা আশা প্রকাশ করেন, এই অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান ক্ষতিগ্ৰস্ত ৬৯জন ব্যবসায়ীর মাঝে এ অথ বিতরণ করা হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের অর্থ তুলে দেন অতিথিরা।

Share With