ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী ফলাফলের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত “হাতপাখা” প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা নির্বাচনে অংশগ্রহণকারী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মাওলানা নুর বখত মিঞা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, যারা “হাতপাখা” প্রতীকে আস্থা রেখেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন, দোয়া করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অজস্র পরিশ্রমের প্রতিদান অবশ্যই আল্লাহতায়ালা দিবেন মর্মে প্রার্থনা করি।
তিনি আরও বলেন, বিজয়ী প্রার্থী ডক্টর আতিক মুজাহিদকে আন্তরিক অভিনন্দন এবং বিএনপির প্রার্থী সোহেল ভাইসহ অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি রইল শুভেচ্ছা।
মাওলানা নুর বখত মিঞা আশা প্রকাশ করেন, সবার সমন্বিত প্রচেষ্টায় কুড়িগ্রামের উন্নয়ন নিশ্চিত হবে।তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করার তৌফিক দান করুন।