কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোবাইল ফোন না কিনে দেওয়ায় অভিমান করে সাগরিকা নামের এক কিশোরী আ-ত্মহ-ত্যা করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাগরিকা ওই এলাকার সাহের আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সাগরিকা তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। শুক্রবার বিকেলে একই বিষয়ে পারিবারিক কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।
পরিবারের সদস্যরা অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।