বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি “শিক্ষা, ঐক্য, প্রগতি” ধারণ করে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য একটি হেল্পডেস্ক পরিচালনা করা হয়। এ সময় দেড়শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্যালাইন, বিশুদ্ধ পানি, কলম, কোড ফাইল, স্কেল, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হেল্পডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতাও প্রদান করা হয়।
ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি জেসিডি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান খানসহ লিমন, আকরামুল, কুইক এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।