আল হেরা ফাউন্ডেশন রাজারহাটের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজারহাট উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হেরা ফাউন্ডেশন রাজারহাটের সভাপতি সাইয়াদুর রহমান শাওন, সহ-সভাপতি নুরুজ্জামান মিয়া, মাহিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ, আল হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়াদুর রহমান এবং সহ-সভাপতি মাহিন ইসলাম।
বক্তারা বলেন, আবরার ফাহাদ আমাদের সকলের। তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ের স্পন্দন। তাকে নিয়ে দলীয় রাজনীতিকরণ মোটেও কাম্য নয়। তিনি যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়েছেন, আমরাও সেভাবে লড়ব। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা উমর ফারুক বিল্লাহ।