কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের নবাগত সভাপতি ডা. মো. ইউনুছ আলী ও বিদ্যোৎসাহী সদস্য ডা. মো. আজাদ মিলনকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত সভাপতি ডা. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সঞ্জিবুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন তৌহিদ, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির মাস্টারসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সালাম, ইসহাক আলী মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যুগ্ম আহ্বায়ক এস এম মহিবুল নঈম সিমন, রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, অভিভাবক, সাংবাদিক, নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা নবাগত সভাপতির কাছে তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
কলেজের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন নবাগত সভাপতি ডা. মো. ইউনুছ আলী। তিনি পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
ডা. মো. ইউনুছ আলী কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। অনুষ্ঠানে নবাগত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য ডা. মো. আজাদ মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যের নেতৃত্ব ও সহযোগিতায় রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।