রৌমারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতোলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গত ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মোঃ আজিয়ার রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত আগুন পুরো ঘর ও রান্নাঘরকে গ্রাস করে। এতে একটি টিভি, আসবাবপত্র এবং প্রায় ৩০–৩৫ মণ ধানসহ গৃহস্থালি গুরুত্বপূর্ণ সামগ্রী ভস্মীভূত হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা গবাদিপশুর ক্ষতি হয়নি।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং শুকনো খাদ্য সামগ্রী প্রদান করেন।

Share With