পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা রৌমারী উপজেলার দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে অনুষ্ঠিত এই কার্যক্রমে উপজেলার মোট ১৬৭ জন উপকারভোগীর প্রত্যেককে ৩,০০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকারের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে।