রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. এনামুল হক ও মো. ফারদিন আহম্মেদ।

পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলীর তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাঁদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *