লিমন শেখের মৃত্যুতে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের শোক প্রকাশ

যুব রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের সক্রিয় যুব সদস্য লিমন শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে।

Share With