মাইলস্টোন দু র্ঘ ট নায় আ হ ত ও নি হ ত দের স্মরণে ভিতরবন্দ জে ডি একাডেমির দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক। ২২ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিতরবন্দ জে ডি একাডেমির আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দু র্ঘ ট না য় আহত ও নি হ ত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ অংশগ্রহণ করেন। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “এই ধরনের ম র্মা ন্তি ক দু র্ঘ ট না শুধু একটি প্রতিষ্ঠানকে নয়, পুরো জাতিকেই নাড়া দেয়। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

তারা আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি সফরকালে সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এরই অংশ হিসেবে ভিতরবন্দ জে ডি একাডেমি কর্তৃপক্ষ এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

Share With