মাইলস্টোন দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য আল-কারীম ক্যাডেট মাদরাসায় দোয়া মাহফিল

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আল-কারীম ক্যাডেট মাদরাসায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সদ্য সংঘটিত বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুলাই) সকাল ১১টায় এই দোয়া মাহফিলে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক (প্রশাসন) মাওলানা মোঃ ফরহাদ হোসেন।

Collected

এ সময় তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, যেনো তিনি নিহতদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধা নিবেদন করে এবং নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

এ আয়োজনটি শুধুই আনুষ্ঠানিকতা ছিল না, বরং এক আন্তরিক শোক ও সমবেদনার প্রকাশ—যেখানে চোখে ছিল জল আর কণ্ঠে প্রার্থনার শব্দ।

Share With