এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন শাখার আয়োজনে মুসল্লিপাড়া বাহারউল্যা দাখিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সভাপতি মুহাম্মাদ কাজীউল সরকার। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। যে জাতির শিক্ষা-সংস্কৃতি যত উন্নত, সে জাতি ততই উন্নতির শিখরে পৌঁছে। কিন্তু বিগত সরকারগুলো পরিকল্পিতভাবে শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, মো. মতিউর রহমান লাল, মো. সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ আবু নাঈম ইসলাম ও মুহাম্মাদ রাকিব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যাতে তারা আগামীতেও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।