প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন মানসিকার পরিচালক আসাদুজ্জামান, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ফায়িদ হাসান ও ফ্রেন্ডশিপের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক ও অংশীজনসহ দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।