শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২ টায় জেলার কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দির থেকে এ শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কুড়িগ্রাম জেলার আয়োজনে শতাধিক ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শোভাযাত্রা শেষে মন্দিরে বিশেষ প্রার্থনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share With