উলিপুরে ইসলামী ছাত্রশিবিরের থানা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় উলিপুর উপজেলার একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল এর সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন শুধু ইবাদতের বিষয় নয়; বরং নৈতিকতা, আচার-আচরণ, সামাজিক সম্পর্ক, অর্থনীতি ও রাজনীতিসহ জীবনের প্রতিটি দিক সঠিকভাবে পরিচালনার মূল চাবিকাঠি।”

তিনি আরো বলেন, ইসলাম শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নতির জন্য প্রতিটি মুসলমানের জন্য ইসলাম শিক্ষা অর্জন ও চর্চা অপরিহার্য।

থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “সকল জনশক্তিকে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে এবং নফল ইবাদতের মাধ্যমে তাঁর নিকট সাহায্য চাইতে হবে।”

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share With