কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির সুবিধা দিতে বিনামূল্যে ১০টি রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল চারটায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেশিনগুলো হস্তান্তর করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি কৃষক দলের মাঝে এ যন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে চরাঞ্চলের প্রায় ৭০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।