রাজারহাটে মাদক, সুদ (দাদন) ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত কমিটি গঠনের অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে সভাপতি, সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক, এবং অ্যাডভোকেট রাহেনুল ইসলাম কাননকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, ইমাম, সংবাদকর্মী, ব্যবসায়ী, পুরোহিতসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, অ্যাডভোকেট আলী আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারী, উপজেলা ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদী, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক আতাউর রহমান রিপন, ইফতেখার রাঙ্গা, নুরুজ্জামান মন্ডল, রুবেল মিয়া সহ অনেকে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, এই কমিটি জেলার মানুষকে মাদক, সুদ ও দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন করতে এবং সামাজিক ও নৈতিক ভিত্তিতে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।