রৌমারীর কৃতি সন্তান মাশরুকুর রহমান খালেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গর্বিত কৃতি সন্তান মাশরুকুর রহমান খালেদ (তুহিন) বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করছেন।

তার এই যোগ্যতাসম্পন্ন পদোন্নতির খবরে রৌমারীসহ পুরো কুড়িগ্রাম জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী তার সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

মাশরুকুর রহমান খালেদ দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে অগণিত মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন। সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি ইতিমধ্যেই পুলিশ বাহিনীতে সুনাম কুড়িয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে আরও দৃষ্টান্ত স্থাপন করবেন এবং দেশের মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share With