কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র দাশেরহাট কার্যালয়ের মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি শাহিনুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি এবং উলিপুর জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।
‘জলবায়ু পরিবর্তনের জন্য পদক্ষেপসমূহ নিশ্চিতকরণ টেকসই সমাধান (অ্যাক্সেস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী ও উলিপুর জলবায়ু পরিষদের মোট ৪৫ জন সদস্য অংশ নিচ্ছেন।
প্রকল্পটি হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের সহযোগিতায় বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।