কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা ওয়েল্ডিং কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন আসাদুল হক। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে তার মৃত্যু হয়।
হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।